সভ্যতার ইতিহাসে এ এক জটীল গুরুত্বপূর্ণ সময়। বিশ্বের অধিকাংশ দেশই বর্তমানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সবচেয়ে বৈধ ও গ্রহণযোগ্য ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছে; কারণ, অন্য রাজনৈতিক ব্যবস্থার তুলনায় এ ব্যবস্থা নীতিগতভাবে জনগণের হাতে শাসনভারের ক্ষমতা ন্যস্ত করে। বিগত ৫০ বছরে গণতন্ত্র ও পুঁজিবাদী ব্যবস্থায়, জনগণ, গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্রকে বিপুল অর্থনৈতিক সম্পদ ও প্রাতিষ্ঠানিক ক্ষমতার অধিকারী করেছে। এখন এই বিপুল সম্পদ দেশের নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবহার করা যেতে পারে, বা তা মুষ্টিমেয় লোভী, ধনী ও ক্ষমতাবান মানুষের কুক্ষিগত হতে পারে। আর এটাই আমাদের সময়ের প্রকৃত সংঘর্ষ, যা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষে আমরা দেখছি। সাধারণ মানুষের ভোটের মাধ্যমে নাগরিকরা তাদের প্রতিনিধি নির্বাচন করে, ... ...
চারিদিকে এতো শব্দের সমাহার, আরও কিছু যোগ করতে এখন ভয় হয়। শব্দরা ভেসে বেড়াচ্ছে বাড়িতে, রাস্তায়, পার্কে, হাওয়ায়, কাগজের পাতায়, কম্পিউটার আর মুঠোফোনের স্ক্রিনে, রাস্তার পাশের হোরডিংএ। মুক্তি নেই যেন তাদের হাত থেকে। তাড়া করে চলেছে সেই কোন ছোটবেলা থেকে। নীরবতা, নিঃশব্দ হারিয়ে গেছে কোন সুদূরে, তারাও কখন পরিণত হয়েছে শব্দে। ... ...