অরণ্যের অবিচার : সৌমিত্র দস্তিদার
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ০৫ জুন ২০১৯ | ১৭২৩ বার পঠিত
যেখানে যেখানে আদিবাসী বাস্তুচ্যুত হয়ে ভারি শিল্প গড়ে উঠেছে, জলাধার তৈরি হয়েছে, ট্যুরিস্ট হাব বা নগরায়ণ হয়েছে সর্বত্র আদিবাসী জনবসতি দ্বিতীয় শ্রেণির নাগরিক হতে বাধ্য হয়েছে। সস্তার শ্রমিক হয়ে কর্পোরেট পুঁজি বৃদ্ধির সহায়ক হয়েছে। আর একটা প্রবণতাও ইদানীং বিভিন্ন রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বাড়ছে। ডেলি দু টাকা কেজি দরে চাল দিয়ে আদিবাসীদের ভিখারিতে পরিণত করা। সব জায়গায় গেলে ট্যুরিস্ট হয়ে দেখবেন সন্ধ্যে হতে না হতে শহর থেকে যাওয়া মুক্ত অর্থনীতির দৌলতে জন্ম নেওয়া আর্বান এলিট, নব্যবাবুদের মনোরঞ্জনে আদিবাসী তরুণ তরুণী মনোরঞ্জনে ব্যস্ত।