আবাস : সৈয়দ সাইফুর রহমান সকিব
বুলবুলভাজা | | ২৬ মার্চ ২০১১ | ৯০০ বার পঠিত
একটু একটু বসন্ত রঙিন হয়, ডালপালা ছড়িয়ে যুবক হাটে গঞ্জে। কিন্তু বাড়ির সামনে দিয়ে একবার অন্তত বুকের রোম দাড়ায়, হৃদয়ে জাগে কোলাহল। বর্ণিল সর্পিল পথে যতদুর চোখ যায় কিছু নয় শুধু এ পথটুকু থমকে থাকে দিন রাত্রি। এখন তোমার অঢেল চুলের রাজ্য। অমন চাহনি পড়তে পড়তে পড়িমরি ধান ক্ষেত সবুজের ফাঁকে কি নিটোল হাসি। ছাড়ো, বিধবার হাত ধরতে নেই যে! এক দৌড় হাসির ফোয়ারা শুনে পেয়াদা পাথর, নীলকন্ঠ শুষ্ক গলা। আবারও অমর হাসিতে ভেঙ্গে যায অন্তিম প্রহর। রাত্রির তারাতে নস্যি হয় নিষেধাজ্ঞা, প্রয়োজনীয় শীতল সিথানে গয়না অনুরোধ। এসো, চলে যাই যেখানে বনেদী অহংকার নাই, ধুকে মরা নাই। সরিষা ঝাঝের মত চোখে পানি তুলে মৃত্যু চাই তোমার, আহারে মন্দা ভাব ক্ষুধা চলে না এখন, স্থির বনবাস মৃত্যু গৃহে।