আমিও কি হিটলিস্ট-এ? : সুভানু ভট্টাচার্য
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১১ অক্টোবর ২০০৯ | ৭৬৯ বার পঠিত
যে দেশে জন্মেছি, বড় হয়েছি, যে দেশকে ভালবেসেছি (বা বলা ভাল, ভালবাসার প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি) এবং যে দেশ আমায় কদিন আগেই ভোটাধিকার দিয়েছে, সেই দেশের শাসনযন্ত্রের সাম্প্রতিক অপরূপ উদ্যোগগুলোর তারিফ না করে কি থাকা যায়? সুনাগরিক হতে গেলে রাষ্ট্রের প্রতি অন্ধ আনুগত্যের কর্তব্যটা আছে না, সেই তাগিদেই কিছু লিখতে বসা। কেউ আবার হুট করে দেশদ্রোহী বললে খুব খারাপ লাগবে কিন্তু!