আমাদের রান্নাঘরকে বাঁচালো কারা? : সুপ্রিয় রায়
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২২ মে ২০২০ | ২৩৬০ বার পঠিত | মন্তব্য : ২
এখানেই হচ্ছে সেই ম্যাজিকের খেলা। যাকে বলে মনুষ্যবুদ্ধি, যা তার বাঁচার এক ও একমাত্র চাবিকাঠি, তার উদ্ভাবনী ক্ষমতা। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সদ্য-নোবেলজয়ী অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায় গরীব মানুষকে বলেছেন natural entrepreneur, কেন যে বলেছেন বোঝা যায়, যখন দেখি আড়ত বন্ধ তাও স্থানীয় চাষী, পঞ্চায়েত ও স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রোজগার হারানো ছোট মালবাহক গাড়িকে ন্যায্য দরে পরিবহনে রাজি করিয়ে ব্লক অফিস থেকে বিডিও-র শংসাপত্র জোগাড় করে সড়কপথে শহরে আসতে শুরু করছে লকডাউনের তৃতীয় সপ্তাহেই।