আজকের পুরাণচর্চাঃ মৌলিক প্রশ্ন : সুজন ভট্টাচার্য
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১২ অক্টোবর ২০১৮ | ১৩৬৩ বার পঠিত
আজকের হিন্দুধর্মের পরিপ্রেক্ষিতে আমরা যদি বৈদিক ধর্মকে বিচার করতে যাই তাহলে দুটোর মধ্যে মৌলিক মিলের বদলে পার্থক্যই খুঁজে পাব। বৈদিক ধর্মে বিগ্রহ পুজোর ব্যবস্থা নেই; অথচ আজকের হিন্দুধর্ম মূলগতভাবে পৌত্তলিক। সেই পৌত্তলিক আচরণের মন্ত্রাদি অবশ্য বেদ থেকেও সংগৃহীত। এই রূপান্তরের মিসিং লিঙ্ক হলো বিবিধ পুরাণ, যার মাধ্যমেই প্রধান দেবতা হিসাবে বিষ্ণুর উদ্ভব। রাম এবং কৃষ্ণ তাই হয়ে গেলেন তাঁরই অবতার। এই রূপান্তরের প্রক্রিয়া এবং তার পিছনের চাহিদাকে না বুঝতে পারলে, পুরাণ সংক্রান্ত যে কোনও আলোচনাই তাই খণ্ড। আর যা খণ্ড সত্য, তা হয় অসত্য অথবা অর্ধস্ত্য। আজকের পুরাণ চর্চার ক্ষেত্রে প্রায়শই এই বিষয়টীকে মাথায় রাখা হচ্ছে না।