দিল্লী টু বেঙ্গালুরু : সুচেতনা দত্ত
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১৬ ফেব্রুয়ারি ২০১০ | ১০৬৬ বার পঠিত
লুরুবাসীরা, আপনারা কেউ কি গত সোমবার বিকেলে শহরের গুরুত্বপূর্ণ সব রাস্তার মোড়ে মোড়ে কিছু বিভিন্ন বয়সের, বিভিন্ন আকারের মহিলাকে ভিখারীদের থেকে খুচরো পয়সা চাইতে দেখেছেন? আমিও ছিলাম কিনা ঐ দলে। ঐ দলের সবার ছেলে ঘ্যামা লুরুর ঘ্যামা এক স্কুলে পড়ে, ক্লাস ওয়ানে।