ক্লোজলি ওয়াচড ট্রেনস : সিফোঁ
বুলবুলভাজা | আলোচনা : সিনেমা | ০৯ জুন ২০০৮ | ৭৬৫ বার পঠিত
গল্পটা চেক দেশের গন্ডগ্রামের এক রেলস্টেশন আর সেই স্টেশনের লোকজনদের নিয়ে। মেনলি এক বয়:সন্ধিপ্রাপ্ত কিশোরের। সময় WWII , তাই রেলগাড়িতে করে জার্মান(নাৎসি)দের ছাগল, গরু, নার্স ও বন্দুক-গোলাবারুদ যায়। কিন্তু কেউই প্রায় পাত্তা না দিয়ে হুশ করে স্টেশনের উপর দিয়ে বেরিয়ে যায়। এখন কিশোরের নাম মিলোস হ্র্মা। তার বাপ রেলের ইনজিন চালাতো, আর দাদু ছিলো সম্মোহনকারী। মিলোস বললো ল্যাদ খাওয়ার সুপ্রাচীন অভ্যাসের জন্যই নাকি দাদুর অমন পেশা গ্রহণ। সেও ল্যাদ খেতে চায়