ওলিতিল ঈন্তের্ফেরেে ্রপ্পিঙ্গ লে্তিওন্স : সলিল বিশ্বাস
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২২ নভেম্বর ২০১১ | ৮৫০ বার পঠিত
লোকে একটা কথা আকছারই বলে, - "ছাত্র ইউনিয়ন বন্ধ করে দাও, ছাত্র ইউনিয়ন দরকার নেই।' এই কথাটার আমি ঘোরতর বিরোধী। অবশ্যই ছাত্র ইউনিয়ন থাকা উচিত। ছাত্ররা রাজনীতি করবে না, এই কথাটা আমি মানি না। কিন্তু সেটা কি রাজনীতি? দলীয় রাজনীতি আর দলের রাজনীতি মনে হয় আলাদা জিনিস। দলীয় রাজনীতি করবে আমি তার বিরোধী, কিন্তু রাজনীতি করবে না কেন? অবশ্যই করবে। আর, যাঁরা বলবেন ছাত্ররা তার উপযুক্ত নয়, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার তারা কিছু জানে না, তাঁদের বলব, কোন জগতে বাস করেন? পৃথিবীর দিকে তাকান। ইতিহাস ভাবুন।
শিক্ষা বিষয়ক : সলিল বিশ্বাস
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২৮ জুন ২০১১ | ৯২৬ বার পঠিত
দীর্ঘদিন ধরে শিক্ষকতা করা, ভাবনাচিন্তা করা, প্রথা বহির্ভূত শিক্ষার সঙ্গে জড়িত থাকা, ইত্যাদির মধ্যে দিয়ে এই উপলব্ধি হয়েছে যে বর্তমানে শিক্ষাব্যবস্থা বলে যা প্রচলিত, তার সঙ্গে "শিক্ষা' র সম্পর্ক খুবই কম। স্কুল কলেজ ইউনিভার্সিটির এই সিস্টেমটাকে বরং বিদ্যালয়-ব্যবস্থা বলা যেতে পারে। এই ব্যবস্থাটিতে শিক্ষা বস্তুটি অনুপস্থিত থাকে। কিন্তু এই ব্যবস্থা থেকে কিছুই শেখা হয় না তা বলে দেওয়া যায় না। যদিও কেউ কেউ তাই বলেন। এমনিতে ক্লাসরুমে বসে শিক্ষকের সঙ্গে ছাত্রদের যেটুকু ভাবের বিনিময় ঘটে, তাতে ছাত্র ও শিক্ষক উভয়েই যে জ্ঞানার্জন করেন, তা হয় ঘটনাচক্রে। তাই বলা যেতে পারে এই ব্যবস্থার মধ্যে থেকেও ছাত্ররা একেবারে কিছু শেখে না তা নয়। তবে সে শিক্ষার পেছনে এই প্রচলিত ব্যবস্থার অবদান কম। "শিক্ষা' যেটুকু হয় সেটা হয় ছাত্র শিক্ষক সম্পর্কের উপর ভিত্তি করে কিছুটা বাইরে থেকে।