মিগুয়েলের গপ্প : শঙ্খ শুভ্র ঘোষ
বুলবুলভাজা | বাকিসব : মোচ্ছব | ০১ জানুয়ারি ২০২০ | ২২৮০ বার পঠিত | মন্তব্য : ১
ওরা থাকাকালীন শেষের দিকে প্রায় প্রতিরাতে শোনা যেত চেঁচামেচি। ওর বউয়ের অভিশাপ, মেয়ের অভিযোগ, কান্না। সেই সব অসুখী উচ্চারণে বাইরের স্ট্রিটল্যাম্পের পান্ডুর আলোয় রাত গ্রাউল করে, শ্বাপদের মত। মিগুয়েলের বিরুদ্ধে খুব সম্ভবতঃ এই পৃথিবীর সব আক্রোশ জমা হয়ে আছে তাদের। একসময়ে ভালো না বাসলে এই রকম ঘেন্নাও করা যায়না।