তবু... : রুমেলিকা
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১২ জুন ২০২০ | ৩১৭২ বার পঠিত | মন্তব্য : ৪
ক্যাম্প থেকে ১৫ দিনের ওষুধ দিয়ে দেওয়া হল। তারপর কী হবে জানা নেই। লকডাউন হবার আগে এই রোগীদের কথা কি একবারও ভেবেছিলেন কেউ? কলকাতা মেডিকেল কলেজকে করোনা হাসপাতাল করার আগে প্রত্যেক দিন যে হাজার হাজার রোগী শুধুমাত্র আউটডোরে দেখানোর জন্য আসেন তাদের কী হবে ভেবেছিলেন কেউ? যাদের কেমো চলে, থ্যালাসেমিয়ায় রক্ত নিতে হয় নিয়মিত, যারা ওই বিনামূল্যের ওষুধগুলো পেয়েই বেঁচে থাকেন তাঁরা কী করবেন? বাস বন্ধ, গাড়ি বন্ধ, ট্রেন বন্ধ—আসতে পারছেন না। একদিক থেকে ভালো। খবরও হবে না… জানতেও পারবেন না। ওনারা বোধহয় মারা যেতেই পারেন—কিছু যায় আসে না। যেমন যায় আসে না পরিযায়ী শ্রমিকদের বেলা।