ভারতীয় নারীর গণহত্যা : রীতা ব্যানার্জি
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১১ জুন ২০১২ | ১৪০২ বার পঠিত | মন্তব্য : ১১
গত একশো বছরের মধ্যে ভারতবর্ষে প্রায় পাঁচকোটি নারী 'হারিয়ে' গেছেন।এই নিয়ে ২০০৬ সালের ডিসেম্বর মাসে 'দি ফিফটি মিলিয়ন মিসিং' নামে আমরা এক প্রচার অভিযান শুরু করি। কিন্তু শুরু করার আগেই আন্দাজ করেছিলাম যে এই নিয়ে তুমূল বিতর্কের ঝড় বয়ে যাবে। মাত্র একশোটা বছরের মধ্যে এতজন মহিলা স্রেফ নিরুদ্দেশ হয়ে গেলেন কি করে এই নিয়ে দেশের আর বিদেশের জনতা প্রচুর প্রশ্ন তুলবেন। কথাটা আদৌ সত্যি কিনা সেই নিয়েও অনেকেরই সন্দেহ হবে। সত্যি বলতে কি অস্ট্রিয়া, সুইডেন, বেলজিয়াম, সুইৎজারল্যান্ড আর পর্তুগাল এই পাঁচ পাঁচটা দেশের মোট জনসংখ্যার থেকেও এই হারিয়ে যাওয়া মেয়েদের সংখা বেশি...