ভগবান সত্য সাঁই - বিশ্বাস এবং যুক্তির উপান্ত : রাম পুনিয়নি
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২৩ মে ২০১১ | ৮৭৪ বার পঠিত | মন্তব্য : ২
যাই হোক, সাঁইবাবার প্রয়াণের পর ক্ষমতাতে উচ্চপ্রতিষ্ঠিত শিম্পাঞ্জীরা মধু খাওয়ার জন্য মৌমাছির মত তাঁর মরদেহের চারপাশে ভিড় জমিয়েছিলেন। কেউ জানেন না, এই রাজ্য বা কেন্দ্রীয় আধিকারিকরা যে ভীড় জমিয়েছেন - সেটা ব্যক্তি না সরকারী পর্যায়ে! কেউ জানেন না, এই ধরণের সম্মান দেখানো সংবিধান সম্মত কিনা! আমরা সবাই জানি - এ ধরণের বিশ্বাস বা শ্রদ্ধাজ্ঞাপন ব্যক্তিগত স্তরে সংবিধান সম্মত, কিন্তু রাজনৈতিক এবং সরকারী স্তরে নৈব নৈব চ! আমাদের সংবিধান বার বার যুক্তিপূর্ণ চিন্তাকে প্রচার করতে বলে। আব্রাহাম কুভুর এবং প্রেমানন্দের মতো যুক্তিবাদীদের প্রতিবাদ; ক্ষমতার কেন্দ্র, অগ্রাহ্য করেছেন। তাঁদের তোলা প্রশ্নগুলোর জবাব দেওয়া বা কর্ণপাত করার কোনো প্রয়োজন, ওই ক্ষমতাসীনরা, বোধ করেন নি। কোনো একজন, বেশ মনোজ্ঞ মন্তব্য করেছেন এই ব্যাপারে! দুই ধরণের রাজনৈতিক ব্যক্তিত্ব এই ভগবানের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রথম জনেরা দুর্নীতিগ্রস্ত এবং তাদের পাপ লুকোবার চেষ্টা করে আর দ্বিতীয় জনেরা অকপট কিন্তু প্রথম দলের সঙ্গে কাজ করেন।