জঙ্গলমহলে চিকিৎসক সহ অন্যান্যরা গ্রেপ্তার : রাজেশ দত্ত
বুলবুলভাজা | খবর : টাটকা খবর | ১৪ আগস্ট ২০১১ | ১২৭২ বার পঠিত
এখন তাঁদের প্রশ্ন, নতুন মূল-তৃণমূল কংগ্রেস জোট-সরকার মোবাইল মেডিক্যাল ভ্যান চালু করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা এলাকায় আজও বাস্তবায়িত হয়নি কেন। গ্রামবাসীরা এখনও তাঁদের এলাকায় জনস্বাস্থ্যের প্রতি সরকারি অবহেলা, উদাসীনতার বিরুদ্ধে সরব। স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা চালু রাখতে যৌথবাহিনী, পুলিশ ও কিছু কায়েমী স্বার্থান্বেষী রাজনৈতিক নেতারা বাধা দিচ্ছেন বলে তাঁরা সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন। রাষ্ট্রীয় সন্ত্রাসকে উপেক্ষা করে জ্ঞপুলিশি সন্ত্রাসবিরোধী জনসাধারণের কমিটিঞ্চ চাকাডোবা সহ অন্যত্র বন্ধ হাসপাতালগুলো আবার চালু করার জন্য গণউদ্যোগের ডাক দিয়েছিল। সেই উপলক্ষেই আজ চাকাডোবায় স্থানীয় বাসিন্দারা বন্ধ হয়ে যাওয়া স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় উদ্বোধন করে গ্রামের ঘরে ঘরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য একটি গণসমাবেশের আয়োজন করেছিলেন। সিদ্ধার্থ গুপ্ত, অভিজ্ঞান সরকার প্রমুখদের সেই সমাবেশ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথেই যৌথবাহিনী বাধা দেয় ও এলাকার "শান্তি বিঘ্নিত' করার দায়ে তাঁদের গ্রেপ্তার করে। জঙ্গলমহলের অন্যান্য গ্রাম থেকে গ্রামবাসীরা বাসে করে চাকাডোবা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন। যৌথবাহিনী তিনটি বাসকেও মাঝপথে আটক করেছে।