ফুটবলারের নাম থমাস : মৈত্রেয়, বয়স আট বছর
বুলবুলভাজা | গপ্পো | ১৪ নভেম্বর ২০১১ | ১২৭৯ বার পঠিত | মন্তব্য : ৪
তিনু ছেলেটাকে নিয়ে ওদের সমস্তপুর গ্রামে এল। তারপর নিজের বাড়িতে গিয়ে বলল "ও আমার বন্ধু, ওর কোনো থাকার জায়গা নেই। ও কি আমাদের বাড়িতে থাকতে পারে?'' তিনুর মা তো আগে ছেলেটাকে দেখে নি, তাই ""না'' বলল না। তিনুর মা বলল ""হ্যাঁ পারে, কিন্তু আমাদের বাড়িতে থাকতে গেলে ওকে আমাকে কাজে সাহায্য করতে হবে''। ছেলেটা বলল ""হ্যাঁ, আমি তোমাকে সব কাজে সাহয্য করব। আমাকে প্লিজ থাকতে দাও। আমার নাম থিমু।'' তিনুর মা বলল "ঠিক আছে।'' পরের দিন তিনুর মা ঘুম থেকে ওঠার আগেই থিমু সব রান্না শেষ করে রেখেছিল। তিনুর মা ঘুম থেকে উঠে বলল, "এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল! তাহলে তুমি এবার বাসন ধুয়ে দাও।'' থিমু সেটাও খুব তাড়াতাড়ি করে ফেলল।