নাম খুঁজিস না প্লিজ, আমরা দেরি হলেও সঠিক পড়তে চাই : বহতা অংশুমালী মুখোপাধ্যায়
বুলবুলভাজা | আলোচনা : বিজ্ঞান ও প্রযুক্তি | ২৫ আগস্ট ২০২১ | ৫৭১১ বার পঠিত | মন্তব্য : ১৮
সিন্ধুলিপি যেমন প্রায় দেড়শো বছর ধরে নানান পণ্ডিত গবেষকের কাছে একটি খুব শক্ত চ্যালেঞ্জিং সমস্যা হিসেবে আদৃত হয়েছে, তেমনই অনেক অত্যুৎসাহী পাঠোদ্ধারকের নানান অদ্ভুত পাঠোদ্ধারের দাবিতে লাঞ্ছিতও হয়েছে খুব বেশী। এই ভুলভাল পাঠোদ্ধার সম্পর্কে খুব মজার একটা উদাহরণ দিয়েছিলেন বিশ্ববিশ্রুত ভারততাত্বিক আসকো পারপোলা (Asko Parpola), তাঁর ১৯৯৪ সালে প্রকাশিত "Deciphering the Indus script" নামের বিখ্যাত বইতে। পারপোলা দেখিয়েছেন যে, স্প্যানিশ মিশনারি পণ্ডিত ফাদার হেরাস (Enric Heras de Sicars ওরফে Henry Heras) তাঁর ১৯৫৩ সালে লেখা একটি বইতে সিন্ধুলিপির অদ্ভুত সব প্রোটো-দ্রাবিড়ীয় পাঠোদ্ধার ক'রে খুব বিখ্যাত হয়েছিলেন। এমনকি হেরাসের গবেষণার সম্মানার্থে ভারতীয় সিকিউরিটি প্রেস উনিশশো একাশি সালে হেরাসের ছবি আর মহেঞ্জোদারোয় পাওয়া একটি সিন্ধুলিপিযুক্ত সীলের ছবি পাশাপাশি রেখে প্রায় কুড়িলক্ষ ৩৫ পয়সার ডাকটিকিটও ছাপায়। এখন দেখা যাক ফাদার হেরাসের পাঠোদ্ধারের ধরণ ঠিক কিরকম ছিল!
কল্পপ্রেম : বহতা অংশুমালী
বুলবুলভাজা | কাব্য | ১৬ অক্টোবর ২০২১ | ২০৩৮ বার পঠিত
কথাগুলো মেঘাচ্ছন্ন হয়ে পড়ছিল
আমি সাততাড়াতাড়ি আমার খেলার মাঠটা বার ক'রে দিলাম
বললাম, খেলো
সে হাসলো, আর খেলতে লাগলো
বন্ধুদের ডেকে নিয়ে
একরাশ সাজোয়ান
সুঠাম পা,
নিরুপায় বল এপার ওপার হচ্ছে
আমার সুখ হলো
আবার সেদিন ভোর ভোর চোখ কচলাতে কচলাতে দেখি
আমার জলার ধারে সে উবু হয়ে বসে ঘাস কাটছে
ভালো লাগলো জানেন।
অলৌকিক প্রেম ও নৃশংস হত্যার রহস্যোপন্যাস : বহতা অংশুমালী
বুলবুলভাজা | পড়াবই : বই পছন্দসই | ২০ ফেব্রুয়ারি ২০২২ | ৩০৭৭ বার পঠিত | মন্তব্য : ৪
উপন্যাস-এর নামটা আমাকে বুঝতেই দেয়নি ভিতরের খনিজের উপস্থিতি। প্রচ্ছদে যুবতীর ছবি দেখে মনে হয় কোনো রগরগে রবিবাসরীয়ের সামনে দাঁড়িয়ে পড়েছি। বুঝিনি এই অতি সংক্ষিপ্ত উপন্যাসের প্রতিটি লাইন এক বিরল জীবনদর্শনের মুখোমুখি করে দেবে আমাকে। এক অন্য ধরণের সত্যানুসন্ধান, সাধারণ খুনের মামলার প্রেক্ষাপটে যা এক যুবক যুবতীর উৎকেন্দ্রিক আরণ্যক ভালোবাসা থেকে শুরু হয়ে শেষ হয় পশ্চিমবঙ্গের গ্রামে। তেলেগুতে এনক্রিপ্টেড, বাংলায় লেখা, সিডিতে সংরক্ষিত ডায়রি লেখনে বন্দী হয়ে থাকে সেই জীবনকাহিনী। আর কংকাল প্রেমিক-এর জীবন ও মৃত্যু রহস্য উন্মোচিত হয় নোংরা পরির হাতে।