জনগণ জানেন, আমরা জানি : ফারহা জিয়া : অনুবাদ - বোধিসত্ত্ব দাশগুপ্ত
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১৩ জানুয়ারি ২০০৮ | ১৪৬৮ বার পঠিত
যথেষ্ট হয়েছে। কথা বলার, পরিষ্কার করে , জোর দিয়ে কথা বলার সময় হয়েছে। কারণ একটাই। আমরা, জনতা, জানি, ঠিক কোন পরিস্থিতিতে, ঠিক কোন ঘটনাক্রমের শেষ ধাপে গিয়ে, পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতাকে হত্যা করা হল।আমরা কিন্তু জানি এই দায়িত্ত্ব কাদের। বেনজির ভুট্টোর হত্যা ঠিক একক বা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। এই জাতীয় ঘটনার আদলের সঙ্গে আমাদের বিশেষ পরিচিতি তৈরী হয়েছে।