কবিতা : প্রীতম বসু
বুলবুলভাজা | কাব্য | ১৪ নভেম্বর ২০১১ | ১১৬৩ বার পঠিত | মন্তব্য : ১
দুপুর গেল, বিকেল এল, বন্ধ তবু কক্ষ রে!
""ঘুমিয়ে মেসো পড়ল নাকি?'' বললো বিশে পক্ক রে!
সন্ধ্যে হল, খতম লড়া,
ছ লাইনের ছোট্ট ছড়া!
বললে মেসো, ""কাটিয়ে দিয়ে জীবন লোহা-লক্কড়ে,
"সাতটা কাকে' পড়তে গিয়ে, গেলুম পড়ে চক্করে।'