নোয়ার নৌকাতে কয়েক ঘন্টা : প্রত্যূষা বসু
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২৭ জানুয়ারি ২০০৬ | ১০৬২ বার পঠিত
এখন সকাল ছটা। বাইরে ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি। কিন্তু এখনো সেই কালান্তক হারিকেন আসেনি। ওটা দুপুর নাগাদ এসে পৌঁছবে বলছে খবরে।
ঘরে আলো জ্বলছে, ঝটচলছে, খবরে দেখাচ্ছে ঘূর্নীঝড় ক্যাট্রিনাকে। ওটা উপকূলে আছড়ে পড়েছে, এখন এদিকে এগিয়ে আসছে।