অতিমারি ও শিশুশিক্ষা - শিক্ষকের দৃষ্টিতে ও সৃষ্টিতে : প্রতীচী (ইন্ডিয়া) ট্রাস্ট
বুলবুলভাজা | আলোচনা : শিক্ষা | ০২ জুলাই ২০২১ | ২৫৩৬ বার পঠিত
কেন্দ্রীয় সরকারের বাজেটে শিক্ষার বরাদ্দের হার কমছে। রাজ্যের মতামত অগ্রাহ্য করে জাতীয় শিক্ষানীতি প্রবর্তনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই পরিস্থতিতে করোনা মহামারীর প্রেক্ষিতে স্কুল কলেজ বন্ধ করে দিয়ে সরকারবাহাদুর বললেন ‘ইন্ডিয়া পড়ে অনলাইন’। প্রাথমিক শিক্ষার আঙিনায় এই ডিজিটাল শিক্ষা কীভাবে চলছে? কীভাবে সামলানো যাচ্ছে স্কুলছুট হওয়ার সমস্যা, শিশুদের অপুষ্টি ও সর্বাঙ্গীণ বিকাশের অন্তরায়ের জটিলতাগুলি? কেমন করে সেইসকল শিশুর শিক্ষণ চলছে, যাদের অভবাবকদের হাতে ইন্টারনেট প্রযুক্তির ঢালাও সুবিধা নেই?
এইসব প্রশ্নের পর্যালোচনা করলেন শিশুশিক্ষকরা, অতিমারীপর্যায়ে তাঁদের কর্মজীবনের দৈনন্দিন অভিজ্ঞতা দিয়ে প্রতীচী (ইন্ডিয়া) ট্রাস্টের প্রকাশিত এই ই-পুস্তিকাটিতে।