(জয়)শ্রীরাম পুর? : পৌলমী ঘোষ
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ০৪ এপ্রিল ২০২৩ | ২৪৩৪ বার পঠিত | মন্তব্য : ২
আলোর প্রতিশ্রুতি দিয়ে গয়ে উঠলো নতুন সরকার। তারপর বদলালো বিন্যাস, কি করে তা কারো জানা নেই। গঙ্গার পাড় ও জি টি রোড ধরে ত্রিপলের ঘর বাড়লো। সেখানকার বাস্তুতন্ত্র বদলাবে স্বাভাবিক। জুটমিল কিংবা সুতোকল সবেই পরিবর্তন দোরগোড়ায় এসে ঠেকলো। কীভাবে হঠাৎ করে শিং গজিয়ে ওঠে মাথায়। তারপর আর কে আটকায়? কী দুর্দান্ত সে বেগ। এখন মাহেশে বৃষ্টির রাতে রথের মেলা থেকে ফিরলে রাধারাণীর বাড়ি ফেরা নিশ্চিত মনে হয় না। খটির বাজারে বড়ো করে গেট করা আছে তারপর থেকে রিষড়া অবধি বাংলার বাইরে।সে পথের মাঝে একটুকরো বাঙালি হলো রামকৃষ্ণ আশ্রম। যেই অঞ্চলে রাম নবমীর মিছিল জুড়ে উত্তেজনা, হেডলাইন হতে পারতো শিখরে শ্রীরামপুর। যাগগে, পাড়ায় পাড়ায় গজিয়ে ওঠা রামমন্দিরে সমস্যা ছিলনা বাঙালি পুজো করে যেত দুবেলা। এখন সেখানে হাবিজাবি ভাষার নামাবলী পরিহিত পন্ডিত (রবিশঙ্কর নয়)।