জলরং : পারমিতা দাস
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২৭ অক্টোবর ২০১৮ | ১৭১৫ বার পঠিত | মন্তব্য : ৩
রুমিকে শেখাই। দুজনে খেতে এলে মুখোমুখি বসতে হয়। কার্টেসি। এসেই ধপ করে পাশে বসে পড়ছিলো। যা যা বলি, যে সিকোয়েন্স-এ খেতে বলি, রুমি মন দিয়ে শোনে। আমার ওকে নতুন করে তোলার ইচ্ছেটাকে বুঝেই যেন শুষে নেয়। একটুও যেন বাদ না যায়, এমন অতন্দ্র হয়ে শোনে।
এই চার্চ, এই শহর : পারমিতা দাস
বুলবুলভাজা | গপ্পো | ০৩ জুন ২০০৮ | ১৪৮৫ বার পঠিত
এদেশে আসার পর চার্চের ভেতরে ঢোকা আমার এই দ্বিতীয়বার। প্রথমবার এসেছিলাম গ্র্যাডস্কুলের বন্ধু ডায়ানার বিয়ের অনুষ্ঠানে। এই শহরের একটি ক্যাথলিক চার্চের শান্ত ও সাদার সমারোহে বিয়ে হয়েছিল ওর। কনের সাদা ওয়েডিং ড্রেস, মাথায় সাদা ফুল, টেবিলে টেবিলে সাদা ফুলের বোকে, ব্রাইডমেডের মাথায় সাদা টিয়ারা - সাদার ঔজ্জ্বল্যে কেমন চোখ ধাঁধিয়ে গিয়েছিল সেদিন।