পুজোর আমি, আমার পুজো : পারমিতা চ্যাটার্জী
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ০৬ অক্টোবর ২০০৬ | ১১৩০ বার পঠিত
ঝকঝকে নীল আকাশে, সাদা মেঘের ভেলায় চড়ে এক অন্যরকমের রোদ্দুর এসে পৌঁছে গেছে পৃথিবীর এমুড়ো ওমুড়ো। ঝাপুস ঝুপুস বিষ্টি যে কখনও সখনও হচ্ছে না, তা নয়, তবু তারই ফাঁকে লোকে বাক্স ঝেড়ে বের করে আনছে বালুচরী, জামদানী, বেনারসী, পৈঠানি, কাঞ্জিভরম, শেরওয়ানি আর বিবিধ প্রকার পাঞ্জাবী ও জামেওয়ার শাল, মেলে দিচ্ছে রোদ্দুরে। আমরাও ঝাড়তে বসেছিলাম গুরু ও চন্ডালের ঝোলাখানা। হাতে উঠে এলো একবছর আগের এই লেখাটি। আজ, তৃতীয়ার সকালে, এই লেখাটিই মেলে দিলাম, যদিও এটি কোনোমতেই "আলোচনা' নয়। --- সম্পাদক