বাৎসল্য : পান্থ রহমান রেজা
বুলবুলভাজা | ইস্পেশাল : পুজো ২০১০ | ০১ অক্টোবর ২০১০ | ৫৬৭ বার পঠিত
'এইইইইইই পাখি নিবেন, পাখি। কথা বলা পাখিইইইইই।'
ঝন্টুদের উঠানে মার্বেল খেলছিল রাশেদ। পাখিওয়ালার ডাক শুনেই কান খাড়া হয়ে যায়। ভুলে যায় নিজের চালের কথা। পাখিওয়ালার ডাক কোন দিক আসছে, তা বোঝার চেষ্টা করে। এরপর দৌড়ে বড় রাস্তায় গেলে পাখিওয়ালার সামনে পড়ে যায়। পাখিওয়ালার খাঁচায় কত পাখি! ময়না, চন্দনা, মুনিয়া, ডাহুক।
'কোন পাখি কথা বলে।'
'এই যে খোকা, ময়না পাখি।'