'বনাম' চয়নের বাহির? : দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২৬ এপ্রিল ২০১১ | ১১৬৭ বার পঠিত
এটা একটা গোদা হিসেব- সংখ্যালঘুর ডলার বিতরণী জয়ের হিসেব। তাই, কেউ কেউ মনে করছেন, দরকার নেই বাপু- এমন তিলকে তাল করে পয়হা নষ্ট করার!! আর সংখ্যালঘু অতিধনী যখন আগেই ঠিক করে রেখেছেন, ডলার দিয়ে কোনো পার্টিকে জেতাবেন, তা হলে আর ইয়ের এপিঠ ওপিঠ এর বনাম বাইনারি (দুইয়ের লড়াই, এখানে দুইয়ের মধ্যে আবার কোনো গুণগত অমিল নেই) নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন কি? ইভিএমে একটা "ক্যানসেলড' বোতাম দিয়ে দিয়ে দাও না বাবা! পার্টির লোকেরা বড্ডো জ্বালাতন-পোড়াতন করে ভোটের দিন: "ভোট দিতে চলুন- এটা আপনার অধিকার!' আরে নিকুচি করেছি অধিকারের!!! সরকার বাহাদুর আমার অন্য অনেক অধিকার দেন না, তা পেতে গেলে দীর্ঘমেয়াদী মামলা মোকোদ্দমা করতে হয়, আর এই তো ভোটের অবস্থা!!! তার থেকে "বাতিল' বোতাম টিপে আসি চুপচাপ। পার্টি করা ছেলেপিলে বা মেয়েরা বিপদের দিনে পাশে এসে দাঁড়াবে।