দিল্লির কৃষক আন্দোলন - বাঁচতে গেলে লড়তে হবে : দীপাঞ্জন ভট্টাচার্য
বুলবুলভাজা | আলোচনা : রাজনীতি | ৩০ জানুয়ারি ২০২১ | ৪১২৮ বার পঠিত | মন্তব্য : ৬
যদি কৃষকরা লাল কেল্লার ঐতিহাসিক কাঠামোর কোনও অংশ ভেঙে ফেলার চেষ্টা করতেন, যদি লাল কেল্লা থেকে জাতীয় পতাকা নামিয়ে ফেলার চেষ্টা করতেন, যদি লাল কেল্লাতে ঢুকে জাতীয় পতাকার উপরে অন্য কোনও পতাকা ওড়ানোর চেষ্টা করতেন, তাহলে অবশ্যই কৃষকরা ভারতের সংবিধানের উপরে আঘাত করেছেন বলা যেত, এবং কৃষক আন্দোলন যাঁরা করছেন তাঁদের এই ব্যাপারে দায়িত্ব নেওয়ার প্রশ্ন আসত।