মাউপুষি : দিয়া
বুলবুলভাজা | গপ্পো | ১৭ নভেম্বর ২০১০ | ৯৩২ বার পঠিত | মন্তব্য : ১
একটা ছোট সাদা মাউপুষি ছিল। সে সারাদিন বাইরে বাগানে খেলা করত। বিকেল বেলা বাড়ি যেত। এক দিন বাইরে খেলতে খেলতে উঁচু গাছের মাথায় উঠে গেল। সেখান থেকে লাফিয়ে আকাশে চলে গেল। যেই না আকাশে গেছে অমনি আকাশের নীল রংটা তার সারা গায়ে লেগে গেছে। আর সাদা মাউপুষিটা নীল মাউপুষি হয়ে গেছে। বাড়ি আসার পর ওর মামা মাউপুষি, বাবা মাউপুষি, দিদা মাউপুষি সবাই বলছে "আমাদের সাদা মাউপুষি কোথায় গেল?