গুলাবজামুনের গল্প এবং বাটারফ্লাই আর হানি-বীদের ফ্রেন্ডশিপ : দিৎসা
বুলবুলভাজা | গপ্পো | ০২ জানুয়ারি ২০১১ | ৯৩৪ বার পঠিত
একদিন আমার খুব গুলাবজামুন খেতে ইচ্ছে করছিল। দোকানে গিয়ে দেখি একটা বি-ই-ই-ই-ই-ই-গ গুলাবজামুন। এত্ত বড় যে হাতে ধরাই যায় না। দোকানদার আংকল আমায় একটা ল্যাসো দিল। বলল যে - এইটা দিয়ে ওটাকে ধর। কিন্তু তাতেও ঠিকমতো তোলা যাচ্ছে না। দিয়েগো, ডোরা, অ্যালিসিয়া - সবাই ট্রাই করল। কিন্তু তাও পারছে না। তখন ডাকছি - বাবা, বাবা, হেল্প, হেল্প। বাবা তখন কি করল, হারকিউলিস যেভাবে আর্থটাকে ঘাড়ের ওপর ধরে থাকে - সেইভাবে গুলাবজামুনটাকে তুলে ধরল। তখন আমি সেটাকে মাথার উপর নিতে পারলাম। আমাদের তো যেতে হবে দোমার (দিদা) বাড়ি। একটা গার্ডেনের মধ্যে দিয়ে