কিছু কবিতা : ত্রিশাখ জলদাস
বুলবুলভাজা | কাব্য | ০২ অক্টোবর ২০১১ | ১২৭৬ বার পঠিত
আমার ভিতর বয়ে চলে কোন এক নদী, কোন স্রোত নেই /
অপুষ্টির এই নদীটিতে, শ্যাওলা জমেছে প্রচুর, আত্মার /
আবর্জনায় জমেছে নীল, প্রণয়ের নীলে বিদ্ধ হতে হতে /
পলাতক যযাতি নীলের খুব গভীরে ডুবেছে অরণ্যে।