আলাস্কার হার্টবীট : তানিয়া ভট্টাচার্য্য
বুলবুলভাজা | ভ্রমণ | ২৩ অক্টোবর ২০০৬ | ২২৭২ বার পঠিত
আমরা আলাস্কা গেছিলাম ২০০৩-এর জুলাই মাসে। আমরা মানে, পতি-পুত্র সহ ইয়র্স ট্রুলি। ক্যালিফর্নিয়া থেকে উড়ে আঙ্করেজ, সেখান থেকে ফেয়ারব্যাঙ্কস। সেখান থেকে ডেনালি দেখে, আবার উড়ে ব্যারো। এই ব্যারো হল আমেরিকার নর্থমোস্ট শহর (যদি একে শহর বলা যায়!)