দেখা হবে ভালোবাসা, বেদনায় : জয়দেব বসু
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ৩০ মে ২০১১ | ৯৯৬ বার পঠিত
কারণ, এটা তো মানতে হবে: হে নিশান, যতোই জীর্ণ হও, হে লাল নিশান, তুমিই তো আমাকে লালন-পালন করেছিলে! তুমি তো আমাকে একের পর এক প্রেম-প্রস্তাব শিরা ছিঁড়ে যাওয়া যন্ত্রণায় প্রত্যাখ্যান করতে শিখিয়েছিলে, শুধুমাত্র রাজনীতির কারণে! তুমিই তো আমাকে যৌবন-দিনে দীর্ঘ-দীর্ঘ নিদাঘ শুধু মিছিলে হাঁটিয়েছো কলেজ-ÏØট্রট থেকে সিধো-কানহো-ডহর! যখন আমার আমার ক্লাসের বন্ধু-বান্ধবীরা সিনেমা দেখতে যেতো, তখন আমি হেঁটেছি গলা-অ্যাসফল্টের রাস্তায়, শুধু তোমার জন্য। ও আমার জীর্ণ লাল নিশান, তুমিই তো আমাকে মুঠো করে ধরতে শিখিয়েছো কবিতা! বলো, কেন আজও আমার উত্তর দিনাজপুরের ডি-সি-এম শুধু কবিতার কথা বলে? কেন আমার রাজ্য-কমিটির সদস্য কবিতার কথা বলে? ও আমার বিবর্ণ নিশান, আমার নিজের ছেলে বড়ো হয়ে কী করবে জানি না, কিন্তু অনেক বামপন্থী ছেলে-মেয়েরা কি একদিন তোমাকে রাঙিয়ে তুলবে না?