সিঙ্গালিলা ন্যাশানাল পার্কে স্বনির্ভর অভিযান : গৌতম মিস্ত্রি
বুলবুলভাজা | বাকিসব : মোচ্ছব | ১৮ নভেম্বর ২০১৮ | ২২৪২ বার পঠিত | মন্তব্য : ৩
কিন্তু একমাত্র পায়ে চলার পথে বরফের প্রলেপ সুখকর নয় মোটেই। পা পিছলে যায়, পথের কাদায় জুতো ভিজে যায়। তার উপরে অসভ্য ইয়াকের যাওয়া আসার ফলে রাস্তাটা সভ্য মানুষের উপযুক্ত নেই। আমরা কাদা বাঁচিয়ে, আছাড় খাওয়া সামলে, হাঁপাতে হাঁপাতে উপর-পানে গুটি গুটি চলেছি। সেই ক্লেশের পথে মনোহরণ বিরাম হিসাবে পথের দু'ধারে লাল হয়ে যাওয়া রডোডেন্ড্রনের সারি না থাকলে হিমালয়ের অন্দরমহলে পাগল পানা লোকজন আধপেটা খেয়ে ঘুরে মরত না।