মকর সংক্রান্তি, নাকি টুসুপরব? : গৌতম মাহাতো
বুলবুলভাজা | ইস্পেশাল : উৎসব | ১৫ জানুয়ারি ২০২৩ | ১৭৪০ বার পঠিত
উৎসব সার্বিক এতে আমার কোনও দ্বিমত নেই, বরং আনন্দ হয়, খুশিই লাগে এটা ভেবে যে প্রান্তিক পরম্পরা সার্বিক হচ্ছে। কিন্তু উৎসব আর রীতি-রিওয়াজ প্রতিপালন এক নয়। মকরপরব বা টুসু পরবের যে রিচুয়াল (নেগাচার) সারা বাংলায় প্রতিপালিত হয় তার সিংহ ভাগই কুড়মি উপজাতির রীতির পরিশীলিত রূপ। কিন্তু কি আশ্চর্য দেখ সবগুলোই আসলে নবান্নকে কেন্দ্র করেই। আদতে কৃষিজীবী মানুষদের। আর সৌব পরবগিলার লে প্রাচীন হল এই মকর পরব। অর্থাৎ একটা সহজ সমীকরণ টানা যায় সব পরবগুলোই মকর থেকে ইনফ্লুয়েন্সড। কারণ মকরের পরের দিন নতুন বছর আর বাকিদের কারুর পালন হয় না। শুধুমাত্র কুড়মিদের বাদে। বাংলায় যারা মকর সংক্রান্তি পালন করে তাদের, সবার নয়।