কূটকচা৯ - ৩ : গুরুচন্ডালি
বুলবুলভাজা | কূটকচালি | ১৪ ফেব্রুয়ারি ২০০৬ | ১১১৫ বার পঠিত
চাদ্দিকে এখন অপহরণ অপহরণ হাওয়া। লোকে গপগপ করে চা আর লেড়ো বিস্কুট সহযোগে সাতসকালে গিলছে তাজা নিউজপ্রিন্ট,খবরের কাগজের পোয়াবারো, হাইটেক তদন্ত করে শিগগিরিই ভারত্ন পুরষ্কার পেতে চলেছে বঙ্গের পুলিশ। পাব্লিকেরও মস্তির শেষ নেই, এইফাঁকে শিখে নেওয়া যাচ্ছে অপহরণের নতুন নতুন কায়দা, শার্লক হোম্স টোম্স ছাড়ুন, স্বপনকুমার, হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছেন, স্বয়ং স্বপনকুমার অব্দি গোয়েন্দা গপ্পে এইরকম অপহরণের কাহিনী লিখতে নির্ঘাত ভির্মি খেতেন।
কূটকচা৯ - ৫ : গুরুচন্ডালি
বুলবুলভাজা | কূটকচালি | ১২ এপ্রিল ২০০৬ | ১০৯৮ বার পঠিত
রক ভিজে গেছে বলে চায়ের দোকানে বর্ষার দিনে গুলতানি করছেন? পাড়ার মোড়ে হেজিয়ে হেজিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন? পাশের বাড়ির মেয়ের স্কার্টের দৈর্ঘ্য নিয়ে আলোচনায় অরুচি এসে গেছে? জীবনে উত্তেজনার নতুনতর খোরাক খুঁজছেন? হাতে প্রচুর সময়, কিন্তু তা দিয়ে কি করবেন জানা নেই? কিচ্ছু ঘাবড়াবেননা। ফোকটে দেশসেবা করার মোক্ষম সুযোগ এখন আপনার সামনে। দুনিয়াময় চতুর্দিকে এখন ঘুরে বেড়াচ্ছে ভাইরাস,ব্যাকটেরিয়া, ম্যালেরিয়ার মশা, প্লেগের ইঁদুর, আর গুচ্ছের সন্ত্রাসবাদী। ছারপোকা টিপে মারার দক্ষতায় ধরুন আর মারুন। সময়ও কাটবে সন্ত্রাসবাদও ঢিট হবে আর দেশসেবক হিসাবে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে পৃথিবীর ইতিহাসে।
কূটকচা৯ - ৬ : গুরুচন্ডালি
বুলবুলভাজা | কূটকচালি | ২০ এপ্রিল ২০০৬ | ১১০৫ বার পঠিত
তবে যে শুনিয়াছিলাম পুলিশ হইল শান্তিরক্ষক? তবে যে শুনিয়াছিলাম উহাদের কাজ সুকঠিন? তবে যে শুনিয়াছিলাম উহাদের অস্ত্র ব্যবহারের নির্দিষ্ট বিধি আছে? ইহাও শুনিয়াছিলাম যে সাধারণ মানুষ আক্রান্ত হইলেই আত্মরক্ষার্থে আক্রমনকারীকে আঘাত করিতে পারে, কিন্তু শান্তিরক্ষকদের, এমনকি আক্রান্ত হইলেও, আত্মরক্ষার্থে অস্ত্র ব্যবহারের নিয়ম নাই? ভুল শুনিয়াছিলাম সন্দেহ নাই। কিভাবে জানিলাম? পুলিশকর্তার বাণী শ্রবণ করিয়া। সংবাদে প্রকাশ লবণ হ্রদ উপনগরীতে একদল উন্মত্ত আন্দোলনকারী বিদ্যুৎ বিভাগের হেডাপিস আক্রমণ করিলে শান্তিরক্ষকরা গুলি চালায়।