খবর্নয় (মার্চ ২৩) : খবর্নয় (মার্চ ২৩)
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ২৩ মার্চ ২০০৮ | ১০০৬ বার পঠিত
মারুতি গাড়িতে আছে, আপনার বাড়ির সদর দরজায় আছে, ব্যাঙ্কের লকারে আছে, কিন্তু কখনও ভেবেছেন সদ্যোজাত শিশু চুরি রুখতেও অ্যান্টি থেফট ডিভাইসের ব্যবহার করা যায়? নরওয়ের অসলোর এক হসপিটাল কিন্তু ভেবেছে এই রকম, এবং হসপিটাল বোর্ড যদি সম্মতি দেয় তা হলে এই নতুন "কম-খরচের' যন্ত্র বসানো যাবে প্রতিটি নবজাতকের ক্ষেত্রে, রুখে দেওয়া যাবে শিশু চুরির যে কোনও ঘটনা।