সহজে বলতে পারেন, তা মোটেই সহজ নয় : কেতকী দত্ত
বুলবুলভাজা | পড়াবই : কৃতী-স্বীকৃতি | ১৮ অক্টোবর ২০২০ | ২৭৬৪ বার পঠিত
লুইজ গ্লিক। সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন। নবীনদের অনেকেরই মনে হয়েছে তাঁর কবিতা স্রেফ নিজের অনুভূতির সোজাসাপটা বিবরণ। আবার অনেকের কাছেই এই কঠিন সময়ের পক্ষে বেমানান ভাবে ‘অরাজনৈতিক’। কিন্তু তাঁর কবিতার পরতে পরতে রয়েছে সম্পর্কের টানাপোড়েনের কথা, ছিন্নভিন্ন প্রেমজ্বরের কথা, পারিবারিক সম্পর্কের অবনতির দীর্ঘশ্বাস, রয়েছে নিছক অস্তিত্বজনিত হতাশাও। সাহিত্য থেকে তিনি পৌঁছে যান গভীর দর্শনে। লিখছেন ইংরেজি ভাষার কবি ও অধ্যাপক কেতকী দত্ত।