যন্ত্রের গণিতস্বপ্ন : কলিন অ্যাডামস, অনুবাদ: অভিজিৎ সরকার
বুলবুলভাজা | গপ্পো | ২১ জুলাই ২০২০ | ৩৪৮০ বার পঠিত | মন্তব্য : ১০
—না কিছু করতে পারবে না ওরা। বাড়ি গিয়েই আমার ফেসবুকে পোস্ট করব প্রমাণটা। সবাই দেখবে, জানবে। তখন ওরা বাধ্য হবে আমাদের, মানুষদের গণিতের সৃজনশীলতাকে স্বীকৃতি দিতে। উচ্চকোটির গণিত যে শুধু ওরাই একচেটিয়া পারে সেই ভুল ভাঙবে। এবং সাথে সাথে সমস্ত গণিতের দরজা আমাদের জন্যও খুলে দেবে। ন্যায্য অধিকার হিসেবেই দিতে বাধ্য হবে।
—এইটা তোমার মহান প্ল্যান?
—এইটাই আমার মহান প্ল্যান।