মান-সম্মান : এল. সি. মিত্র
বুলবুলভাজা | কূটকচালি | ২০ এপ্রিল ২০০৭ | ১২২৭ বার পঠিত
মান - শব্দটা শুনলেই প্রথমে মনে হয় 'মান সম্মান'-এর কথা। অনেকের অবশ্য থমাস মান-এর কথা মনে হয়, তবে আমি সেই দলে নই। কূটকচালি করার পক্ষে একটা আদর্শ সাবজেক্ট। বড় অদ্ভুত জিনিস, পাবার সাথে সাথে ফাউ হিসেবে আসে হারাবার ভয়। ছাতা-র সাথে মিল লক্ষনীয়, ফুটো হলে তো কথাই নেই। প্রাণীকূলের মধ্যে মানুষের কাছেই এর কদর বেশী । অনেক মানুষের কাছে, 'মান' > 'প্রাণ' -- অন্য প্রাণীদের নিয়ে এতটা শোনা যায় না। লোকে সাধারনত: এ জিনিস খুইয়ে হতাশ হয়ে বসে থাকেন, মান-সম্মান খুইয়ে রিল্যাক্স করে আরামসে শুয়ে আছেন এরকম মানুষ থাকলেও তাদের কথা খুব একটা আলোচনা হয় না।