অটোগ্রাফ : পরিচালকের সাক্ষাৎকার : ঋতব্রত ঘোষ
বুলবুলভাজা | আলোচনা : সিনেমা | ১৪ জানুয়ারি ২০১১ | ১২৪২ বার পঠিত
অটোগ্রাফ ছবির নির্দেশক সৃজিৎ মুখার্জীর সাক্ষাৎকার নিলেন ঋতব্রত ঘোষ -
স: প্রথমেই বলে রাখি .. শুরু থেকেই চেয়েছিলাম এই ছবির গানগুলোর মধ্যে পর্যাপ্ত ভ্যারাইটি রাখতে। যাতে একটা অ্যালবাম হিসেবেও গানগুলো একটা বিশেষ জায়গায় পৌঁছয়। ছোটবেলা থেকে যে গান শুনে বড় হয়েছি, বিশেষত হিন্দি, সেগুলো কিন্তু ফিল্ম অ্যালবামই। আবার আমি লিপ-সং রাখতে চাইনি.. গানগুলো সিনেমাতে জাস্ট আইটেম হিসেবে না থেকে যাতে গল্পকে এগিয়ে নিয়ে যেতে পারে সেদিকেও নজর দিতে হয়েছে। দেবুদা অসামান্য কাজ করেছেন, আর লোকজনের ভালো লাগছে মোস্ট ইম্পর্টান্টলি ডাউনলোড না করে অনেকেই অ্যালবামটা কিনছেন, বাড়িতে একটা ওরিজিনাল কপি রাখা প্রয়োজন মনে করছেন এটাও যথেষ্ট আনন্দের।