বড় চিজ, পরিব্রাজক বাঘ, মেঘের দেশ : উজান
বুলবুলভাজা | গপ্পো | ১৭ নভেম্বর ২০১০ | ১০৫৫ বার পঠিত
একটা ছোত্ত বাচ্চা মেয়ে। মেঘের মেয়ে। সে টাইগারকে জিগ্গেস করলো, তোর নাম কী রে? টাইগার বললো, আমার নাম টাইগার ! মেঘবালিকা জিগ্গেস করলো, তুই কী করিস? টাইগার বললো, আমি খুব ঘুরে বেড়াই। মানুষ-টানুষ ধরে খাই। সব জায়গা দেখি। আমি খুব ভালো। মানুষদের খাই না।
-সে কী রে? এই যে বল্লি, মানুষ ধরে খায়?
-না, না, ও মানুষফানুষ কিছু খায় না। শুধু হরিণের মাংস খায়। ভালো টাইগার।