ক্ষরা ও খুনের অবেলা : আনোয়ার সাদাত শিমুল
বুলবুলভাজা | ইস্পেশাল : পুজো ২০১০ | ০১ অক্টোবর ২০১০ | ৮৬৪ বার পঠিত
তাকে সনাক্ত করা গেলে, অন্তত একবার প্রমাণসহ দেখা মিললে, খুন করা হবে।
এ সিদ্ধান্তে কোনো দ্বিধা নেই, সংকোচ নেই। সিদ্ধান্ত যখন নেয়া হয়েই গেছে, তখন ফেরার পথও নেই। খুন করার পরে, নিজের কাছে অথবা অন্য কারো কাছে, কোনো কার্যকারণ কিংবা ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে না। পৃথিবীতে সব কিছু সবাইকে জানতে হয় না, অনেক কিছু না জেনেই মানুষ বেঁচে থাকে এবং মরে যায়। তাই তাকে মরে যেতে হবে। তার মৃত্যুর কারণ পৃথিবীর মানুষ জানবে না। হয়তো সে নিজেই জানবে না কেনো তাকে মেরে ফেলা হলো কারণটি অথবা কারণগুলো তাকে জানতে দেয়া হবে না।
শাহানার দেবর সংক্রান্ত জটিলতা : আনোয়ার সাদাত শিমুল
বুলবুলভাজা | ইস্পেশাল : ইদের কড়চা | ২৩ এপ্রিল ২০২৩ | ২৩৯২ বার পঠিত | মন্তব্য : ৫
লোকটি শাহানার দেবর।
তাকে আমি প্রথম দেখি শাহানার বৌভাতে। খাওয়ার টেবিলে আমাকে খুব সমাদর করছিল। যে বিষয়টি অন্য সবার থেকে লোকটিকে আলাদা করে তোলে তা হচ্ছে তার অদ্ভুত হাসি। তার হাসিতে কিছু একটা ছিল। রহস্যময়। দেখে মনে হয় বলছে – আমি সব জানি। জানি না কেন, আমার খুব অস্বস্তি লেগেছিল। লোকটির নাম আমার মনে নেই। মাহমুদ, মাসুদ কিংবা মাহতাব হতে পারে। তবে কেউ একজন পরিচয় করিয়ে দিয়েছিল, লোকটি শাহানার দেবর। শাহানার শ্বশুরবাড়িতে ঐবারই আমার প্রথম এবং শেষ যাওয়া হতে পারতো, হয়নি।