নিকোলাস সারকোজির আফ্রিকা : আচিয়ে মবেম্বে (অনুবাদ - বোধিসত্ত্ব দাশগুপ্ত)
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ০৩ জুন ২০০৮ | ১৮১৮ বার পঠিত
গতবছর মাঝামাঝি সময়ে ফ্রান্সের নবনির্বাচিত রাষ্ট্রপতি নিকোলাস সার্কোজি, ডাকার বিশ্ববিদ্যালয়ে তরুণ ছাত্রছাত্রীদের সামনে একটি বক্তৃতা দেন। সার্কোজির রাজনৈতিক জীবনে বিতর্ক কোনদিনই কম পড়ে নি। তিনি গৃহমন্ত্রী থাকার সময়ে, ফ্রান্সে কৃষ্ণাঙ্গ অভিবাসীদের সমাজের "জঞ্জাল' ( ' rabble, scum or riff-raff(English) / voyous ,racaille(French) ' ) হিসেবে অভিহিত করেছিলেন। তখন ফ্রান্সে রাষ্ট্রপতি ছিলেন চিরাক। এই মন্তব্যের জেরে রাস্তায় প্রচুর হাঙ্গামা হয়। জ্বলন্ত বা পোড়া গাড়ির ছবি দেশ বিদেশের সংবাদমাধ্যমে ছাপা হয়েছিল। সেই নিয়ে নতুন করে বর্ণ সংক্রান্ত বিতর্ক শুরু হয়।