বাউরি গাঁয়ে বনবাবা : অসিত কর্মকার
বুলবুলভাজা | ইস্পেশাল : ইদের কড়চা | ২৮ মে ২০২১ | ৩৩১৭ বার পঠিত | মন্তব্য : ৬
পিছনে পড়ে রইলো যতো বিশ্বাস আর অবিশ্বাস। ভিড়টা চুপ হয়ে ফিরে আসছে। শুধু জগৎ বাউরি কী ভেবে গঞ্জের মানুষগুলোর উদ্দেশ্যে বললো, দেকলেন তো বাবুরা, মানুষটার ক্ষেমতা! উত্তরে গঞ্জের মানুষগুলো কিছুই বলছে না। ওরা ওদের দামি বাহারি পোশাকও অমন করে ছেঁড়ার প্রতিযোগিতায়ও নামছে না। জগৎ বাউরি ওদের মুখের দিকে তাকিয়েই আছে, কিন্তু ওদের মনের ভিতরের কথা কিছুতেই পড়তে পারছে না, যেমনটা সে বনবাবারটা পারতো।