জ্যোৎস্নায় জোনাকি : অরূপা কলিতা পতঙ্গিয়া, অনুবাদ ঃ নন্দিতা ভট্টাচার্য
বুলবুলভাজা | গপ্পো | ৩১ জুলাই ২০১২ | ১১৮৮ বার পঠিত
এক ভীষণ ভয় জ্বরের মত কাঁপুনি দিল ওর শরীরে। বড়পুকুর কেন বাড়ির পেছনের চাপাকলার বাগানে যেতেই ওর বুক কেঁপে ওঠে। ভয় যেন ওকে তাড়া করে বেড়াতে লাগল। দাদা বউদির শাপ শাপান্ত বেড়েই চলল। ছোট ভাই বোনেরা হোক না হোক, কথায় কথায় ওকে গালাগালি করতে লাগল। চিন্তা করে কুল পায়না কী করে দাদা জরিমানা দেবে? কী করে দাদা মানুষকে ভোজ খাওয়াবে ? খুদকুড়ো আছে বলে একবেলা হলেও সকলের পেটে খাওয়া যাচ্ছে, আর কদিন পর ঝুড়িতে থাকা তলানিটুকুও ফুরিয়ে যাবে! ও ঠিক কী করবে বুঝে উঠতে পারছে না।তবে এ টুকু বুঝতে পারছে কিছু একটা পথ খুঁজে বার করতেই হবে। শহর থেকে যে দয়ালু লোকগুলো এসেছিল ওদের খুঁজে বার করতে হবে। ওর ফটো তুলছিল যে নম্রশান্তযুবকগুলো, ওদের সহমর্মিতার কথা ওর মনে পড়ল। ধুতিপরা বয়স্ক লোকেদের মা-জননী ডাক ওর কানে ভেসে এল। যে ভদ্রমহিলারা এসেছিলেন তারাই বা কোথায় ?