শপিং মল বলতে আমরা সাধারণত কোন একটি বিস্তৃত আয়তনের বহুতল বিক্রয় কেন্দ্র বুঝি যেখানে একই ছাদের তলায় বিভিন্ন রকমের দোকান থাকে। ভারতবর্ষের বিভিন্ন শহরে শপিং মল সম্ভবত ১৯৯০ এর লিবারেলাইজেশনের পর থেকেই স্থাপিত হতে আরম্ভ করেছে। কলকাতা শহরে ব্রিটিশ আমলে ১৮৭৪ খ্রিস্টাব্দে নির্মিত বিখ্যাত হগ মার্কেট যাকে এখন নিউমার্কেট বলা হয় অনেকটা আধুনিক শপিং মলের পূর্বসূরী বলা যেতে পারে। স্বাধীনতা পরবর্তী কলকাতায় নির্মিত হয়েছে বিভিন্ন মার্কেট যেমন এসি মার্কেট, বরদান মার্কেট, শ্রীরাম আরকেড, গড়িয়াহাট এসি মার্কেট। এই ধরনের মার্কেটগুলো বা বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রগুলি শীততাপ নিয়ন্ত্রিত কিন্তু এখানে প্রধান বিক্রেতা অবাঙালি হোক বা বাঙালি এরা স্থানীয় বিক্রেতা এবং ব্র্যান্ড বর্জিত। এখানে যেকোনো ... ...
আজকে বিশ্ব নারী দিবস। সকাল থেকে রুমার মোবাইলে, হোয়াটস্যাপ ও ফেসবুকে বিভিন্ন মেসেজ আসছে। ‘হ্যাপি ওমেন্স ডে’, ঠিক যেন দুর্গা পুজো বা জন্মদিন। কেউ বা কোনো ছবি দিচ্ছে কেউ আবার কোনো কবিতার পংক্তি। রুমার হোয়াটস্যাপ গ্রুপ বলতে তো সেই স্কুলের বন্ধুদের একটা গ্রুপ, কলেজের বন্ধুদের ... ...