এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • The Last Vermeer 

    AR Barki লেখকের গ্রাহক হোন
    ২৯ মে ২০২৬ | ২০ বার পঠিত
  • ১৯৪৫ সালে, একজন ডাচ চিত্রকরকে হিটলারের সেকেন্ড ইন কমান্ড হেরম্যান গোয়েরিং এর কাছে একটি শিল্পকর্ম বিক্রি করার জন্য গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়। শাস্তি ছিল মৃত্যুদণ্ড।
     
    তবে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে তিনি বলেন যে, চিত্রকর্মটি নকল। চিত্রকরের নাম ছিল হান ভ্যান মিগেরেন।
     
    তিনি ছিলেন এমন একজন চিত্রকর যিনি বিখ্যাত হতে চেয়েছিলেন কিন্তু সুযোগ পাচ্ছিলেন না। ছবি সমালোচকরা তার কাজকে ঘৃণা করত। আর্ট গ্যালারিগুলো তাকে উপেক্ষা করত।
     
    এমনকি আর্ট সংগ্রাহকরাও তাকে এড়িয়ে যেত। তাই তিনি এমন কিছু আঁকার সিদ্ধান্ত নিলেন যা দেখে তারা মুগ্ধ হতে বাধ্য হবে। তিনি সিদ্ধান্ত নিলেন, আরেক বিখ্যাত ডাচ মাস্টার ইয়োহানেস ভার্মিয়ার (Johannes Vermeer) এর জাল ছবি আঁকবেন।
     
    কাজেটি করার জন্য তিনি ছয় বছর ধরে প্রস্তুতি নিলেন। এরপর ৩০০ বছরের পুরনো ক্যানভাস খুঁজে বের করলেন। ভার্মিয়ার যে রং ব্যবহার করতেন, তা তিনি নিজের ল্যাবে তৈরি করলেন। ব্যাজারের লোম দিয়ে সূক্ষ্ম তুলি বানালেন।
     
    তিন শতাব্দীর পুরোনো ভাব ফুটিয়ে তোলার জন্য তিনি তার চিত্রকর্মগুলোকে একটি ওভেনে হালকা সেঁকে নিতেন। ১৯৩৭ সালে, তিনি তার প্রথম জালিয়াতিটি উন্মোচন করেন।
     
    তার ব্রাশ স্ট্রোক এতই নিখুঁত ছিল যে, বিশ্বের শীর্ষস্থানীয় ভার্মিয়ার বিশেষজ্ঞরা এটিকে একযোগে একটি অথেনটিক ভার্মিয়ার মাস্টারপিস বলে অভিহিত করলেন।
     
    চিত্রকর্মটি আট বছর ধরে জাদুঘরে টাঙানো ছিল। কেউ এ নিয়ে প্রশ্ন তোলেনি। তিনি গোপনে ছবি আঁকা চালিয়ে গেলেন। ছয়টি নকল ভার্মিয়ার। দুটি নকল ডি হোক। আর্ট গ্যালারি সবগুলো কিনে নিল।
     
    সংগ্রাহকরা সেগুলো নিয়ে মারামারি শুরু করল। তিনি অত্যন্ত ধনী হয়ে উঠলেন। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। তিনি তার একটি নকল ভার্মিয়ার হেরমান গোয়েরিং এর কাছে বিক্রি করে দিলেন।
     
    গোয়েরিং ১৩৭টি লুট করা ডাচ ছবির বিনিময়ে এমন একটি ছবি নিলেন যেটি ছিল নকল। যুদ্ধের পরে ডাচ সরকার যখন হারিয়ে যাওয়া শিল্পকর্মের হিসাব মেলাতে বসলো, তখন তারা নকল ভার্মিয়ারটির সূত্র ধরে ভ্যান মিগেরেনকে সনাক্ত করলো।
     
    নাৎসিদের কাছে জাতীয় সম্পদ বিক্রি করার জন্য তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়। কেউই বিশ্বাস করেনি যে এটি নকল ছিল। নিজের জীবন বাঁচাতে তাকে প্রমাণ করতে হলো যে, সে একজন প্রতারক।
     
    তাই পুলিশের চোখের সামনেই সে তার জেল সেলে বসে ভার্মিয়ারের আরেকটি ছবি আঁকে। তখন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ পরিবর্তন করে জালিয়াতি করা হয়। তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
     
    দুই মাস পর সে মারা যায়। যে লোকটি বিখ্যাত হতে চেয়েছিল, সে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জালিয়াত হয়ে ওঠে। তার জাল করা ছবিগুলোর মূল্য এখন তার আসল ছবিগুলোর চেয়েও অনেক বেশি।
     
    দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই চমৎকার ঘটনা নিয়ে ২০১৯ সালে হলিউডে "The Last Vermeer" নামে একটি চমৎকার ছবি তৈরি হয়। ভ্যান মিগেরেন চরিত্রে গাই পিয়ার্স অনবদ্য অভিনয় করেন।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tathagata Mahintamani | ২৯ মে ২০২৬ ২০:৫৪740907
  • নারায়ণ সান্যালের প্রবঞ্চক বইতে এই গল্পটা আছে না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন