পাঁচটি কবিতা : শিশির আজম
বুলবুলভাজা | কাব্য | ১৩ জুলাই ২০২৪ | ১৬৩১ বার পঠিত
তারুন্য পেরিয়ে এসে এখন আমি জানতে চাই কাকে বলে স্তন, /
আর স্তনমন্ডল? /
আমার কুকুরগুলো তোমার স্তনের দিকে তাকিয়ে থাকে /
তাকিয়ে থাকে /
বরফের ছাদের নিচে; মাকড়শা জাল বিছিয়েছে তোমার স্তনের ত্বকে।/ /
আকর্ষণীয় না হোক, তবু আমার শরীর আছে । আমার শরীর থেকে/
তোমার শরীরে পৌছতে/
যে সেতু দরকার তা নির্মাণ করতে আমি মিন্ত্রী পাবো কোথায় ? / /
টাকাপয়সা আর সামাজিক সম্পর্কের দাম আছে। কিন্তু আরও সময় নিতে/
আমি রাজি, /
লিওনার্দোর মোনালিসা আর বতেরোর মোনালিসা যে আলাদা দুজন/
আলাদা সন্দেহজড়িত মেঘ আর উইনিং কন্ট্রাসেপশান, /
এটা স্বীকার করে জানতে চাই/