এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  ইতিহাস

  • পঞ্চাশের দাঙ্গা: ফিরে দেখা ইতিহাস 

    দীপ
    আলোচনা | ইতিহাস | ২১ মে ২০২৬ | ৫৮ বার পঠিত
  • আলোচনা করলেন প্রবাসী বাংলাদেশী কুলদা রায়।
    -----------------------------------------------------------

    "১৯৫০ সালের কোলকাতায় একটা ছোটোখাটো দাঙ্গা হয়েছিল। তৎকালীন পূর্ব পাকিস্তানে খবর রটেছিল কোলকাতায় ফজলুল হকের এক আত্মীয়কে হিন্দুরা মেরে ফেলেছে। ফলে তীব্রভাবে দাঙ্গাহাঙ্গামায় আক্রান্ত হয় হিন্দুরা। এটা ছিল পাকিস্তান সরকারের একটা পরিকল্পনা। সরকার সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়। 

    সে সময় ঢাকাসহ পূর্ব পাকিস্তানের বিভিন্ন এলাকায় মেরে ফেলা হয় ৯ দিনে দশ হাজার হিন্দুকে। শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বরিশালের মাধবপাশার জমিদার বাড়ির ২০০ জন মানুষকে হত্যা করা হয়। এই এলাকার তীব্র আক্রান্ত গ্রাম হল লাকুটিয়া এবং কাশিপুর। তবে সে সময়ে মুলাদীর নদী লাল হয়ে গিয়েছিল মানুষের রক্তে। বরিশালে মেরে ফেলা হয়েছিল ২৫০০ হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষকে। পুড়িয়ে দেওয়া হয়েছিল বাড়িঘর। লুটপাট করা হয়েছিল সহায়-সম্পদ। ধর্ষণের শিকার হয়েছিল অসংখ্য নারী। দখল করা হয়েছিল অনেকের জমিজমা। এরা সবাই নমশুদ্র।

    সে সময়ে এই নিম্নবর্গের নমশুদ্র জনগোষ্ঠীর লোকজন ব্যাপকভাবে দেশত্যাগ করতে বাধ্য হয়। তারা সবকিছু হারিয়ে চলে আসে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে তখন পূর্ববাংলার রিফুইজিদের জায়গা দিতে পারছিল না। ফলে তাদের এক বড় অংশকেই পাঠিয়ে দেওয়া হয় আন্দামানে, দণ্ডকারণ্যে। তারা যেতে চায়নি। তাদেরকে টেনে হিচড়ে জোর করে পাঠানো হয়েছিল এইসব এলাকায়। সেখানে দাসদের মত তাদেরকে বাধ্য করা হয়েছিল বনকেটে বসত বানাতে। অনেকেই সেখানে মারা গিয়েছে না খেয়ে। অনাহারে। অর্ধাহারে। রোগে। শোকে। মারী ও মড়কে।

    ১৯৭৮-৭৯ সালে দণ্ডকারণ্য থেকে এইসব কিছু নিঃশ্ব মানুষ পালিয়ে আসে পশ্চিম বঙ্গের একটা ছোট দ্বীপ মরিচ ঝাঁপিতে। সেটা সুন্দরবনের কাছে। মরিচখাঁপি থেকে তাদেরকে উৎখাত করতে সে সময়ের পশ্চিম বঙ্গের সিপিএম সরকারের পুলিশ তাদেরকে কাতারে কাতারে গুলি করে হত্যা করে।

    এই সব নমশুদ্র মানুষ ১৯৪৭ সালে দেশত্যাগ করেনি। তাদের নেতা যোগেন মণ্ডল বলেছিলেন; নমশুদ্ররা উচ্চবর্ণের হিন্দুদের চেয়ে বেশি আপন মনে করে মুসলমানদেরকে। মুসলিম লীগের সঙ্গে চুক্তি করে তিনি দেশভাগের পক্ষে অবস্থান গ্রহণ করেন। তাঁর মিত্রদল মুসলিম লীগ তাকে বলে যে, পাকিস্তান নমশুদ্রদের জন্য নিরাপদ দেশ। পাকিস্তান গঠনের মাত্র তিন বছরের মধ্যেই এই নমশুদ্রদের সরকারি পরিকল্পনায় এই নমশুদ্র জনগোষ্ঠীর মানুষজন দেখতে পান যোগেন মণ্ডল নিজের প্রাণ বাঁচাতে পশ্চিম বঙ্গে পালিয়ে গেছেন। তাদেরকে বাঁচানোর মত কেউ নেই। পাকিস্তান তাদের জন্য নিরাপদ নয়। তারা বুঝতে পারে তারা মাটিশুন্য।

    এরা দেশত্যাগ করতে শুরু করে সেই ১৯৫০ সাল থেকে। এখনো চলছে তাদের দেশত্যাগ। এরাই মরেছে দণ্ডকারণ্যে। এরাই মরেছে মরিচঝাঁপিতে।

    এদের মধ্যে আমার এক পিসির পরিবার ছিল। তারা পৃথিবী থেকে হারিয়ে গেছে।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন